Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

৮৭টি পরিবারের মাঝে বন্ধুসভার ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক Eid gift of friendship between 87 families

‌'প্রতিবছরের মত এবারও বন্ধুসভার ঈদ উপহার পেলাম। রঙিন পোশাক পেয়ে খুব খুশি লাগছে। এখন এ নতুন পোশাক পরে পত্রিকা বিলি করতে আরও ভালো লাগবে। আমার কথা মনে রাখায় বন্ধুসভাকে অনেক ধন্যবাদ।' ঈদ উপলক্ষে নতুন পোশাক পেয়ে এমনই উচ্ছাস প্রকাশ করেন হেঁটে হেঁটে পত্রিকা বিক্রি করা হকার রবিউল ইসলাম।

বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে  ৭২টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ১৫ জনকে নতুন পোশাক দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ ক্লাব (টাউনক্লাব) চত্ত¡রে  বিতরণ করা হয়।  বন্ধুরা নিজেদের ঈদ খরচের টাকার অংশ থেকে এ সহায়তা করেন।

খাদ্য সহায়তা হিসেবে লাচ্চা সেমাই, খিল সেমাই, চিনি, গুঁড়াদুধ, সয়াবিন তেল, নুডুলস, পাপড় ও বুন্দিয়া দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, ফারুকা বেগম, মনোয়ারা খাতুন, জহিরুল ইসলাম, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক ঈষিতা খাতুন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, অর্থ সম্পাদক ইসরাত জাহান, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ প্রমূখ।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবু বাক্কার নামে এক ব্যক্তি বলেন, আমার বাড়ি শহরের একটি বস্তি এলাকায়। এ মহল্লার সাতজন দুস্থ নারী আজ বন্ধুসভার ঈদ উপহার হিসেবে খাদ্য পেল। এতে তাঁদের ঈদের খাদ্য সামগ্রী সংগ্রহের দুশ্চিন্তা গেল। তাঁরা খুব খুশি হয়েছে। বন্ধুসভাকে ধন্যবাদ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news