Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

'ক্রীড়ার উন্নয়ন, শেখ হাসিনার দর্শন' প্রতিপাদ্যে কক্সবাজারে ক্রীড়া দিবস উদযাপন

* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

'ক্রীড়ার উন্নয়ন, শেখ হাসিনার দর্শন' প্রতিপাদ্যে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা এবং কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার ৬ এপ্রিল সকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সামনে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। 

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যাপক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবির, হারুন অর রশিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ, আলীরেজা তসলিম, ওমর ফারুক ফরহাদ, এম. আশরাফুল আজিজ সুজন, কাজী আবুল মনসুর মাসুদ, সাখাওয়াত হোসেন, নুরুল হক, সাবেক ক্রীড়াবিদ শফিউল আলম বাহারী, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি, ক্রীড়া সংগঠক আনোয়ার হাসান চৌধুরী, জেলা ইয়োগা এসোসিয়েশন সহ সভাপতি জানে আলম সাকী, চাইনিজ উশু একাডেমি সভাপতি সেলিম এজাহার ও প্রধান প্রশিক্ষক ছিদ্দিকুল ইসলাম প্রমুখ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news