Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২৩
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা

অনলাইন ডেস্ক DC Jilufa Sultana

রংপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোছা. জিলুফা সুলতানাকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে। 

বুধবার (২৭ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) জিলুফা সুলতানাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, গত ২৫ ডিসেম্বর দেবী চন্দকে প্রত্যাহার করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। জেলা প্রশাসক দেবী চন্দ্রকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news