Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৭ এপ্রিল ২০২৪ | ০৬:৩৭ পূর্বাহ্ন

নওগাঁয় প্রমি রানী সাহা হত্যার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি ০৭ এপ্রিল ২০২৪

নওগাঁর পত্নীতলা উপজেলার ডঙ্গাপাড়া গ্রামের প্রমি রানী সাহাকে নির্যাতন ও অত্যাচার করে হত্যার প্রতিবাদে স্বামী স্বপন সরকার ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে।

রোববার দুপুরে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে প্রমি রানী সাহার পরিবারবর্গ ও আত্মীয়স্বজন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেন।

এসময় মানববন্ধনে প্রমি রানীর পরিবারের লোকজন ও অত্মীয় স্বজন বলেন, আমাদের মেয়ে প্রমি রানী সাহাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

তারা আরও বলেন, শারীরিক মানসিক নির্যাতন করে হত্যা করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে চালানোর চেষ্টা করছে স্বামী স্বপন সরকার ও তার পরিবারের লোকজন।

হত্যার রহস্য উদঘাটন করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয় মানববন্ধনে।

মানববন্ধন