Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৭ এপ্রিল ২০২৪ | ০১:২৫ অপরাহ্ন

গোমস্তাপুরে গণ ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, গোমস্তাপুর ০৭ এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ৫নং বংপুরবাসী আয়োজিত গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৭ই এপ্রিল বংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে আব্দুল কাদের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আশরাফ হোসেন। বক্তব্য রাখেন রাধানগর কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, গোমস্তপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার মারজুক হোসেন, সমাজসেবক সাইদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছে। আমি কারোর হক মেরে খাওয়ার মন মানসিকতা নেই।


যতটুকু পারি জনগণের সেবা করি আগামী ৮ই মে উপজেলা পরিষদ নির্বাচন তাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট করব আপনারা আমাকে সার্বিক সহযোগিতা ও দোয়া করবেন। বক্তব্য শেষে মোনাজাত করা হয়।

গোমস্তাপুরে গণ ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত