Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

উপস্থাপনায় নুসরাত ফারিয়া, প্রথমবার গাইলেন রুনা লায়লা!

অনলাইন ডেস্ক : Runa Layla

বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সেজেছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এবারের ঈদের আনন্দমেলা। উপস্থাপনা করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

আনজির লিটনের গ্রন্থনায়, মনিরুল হাসান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ

আনন্দমেলার প্রযোজক এ প্রসঙ্গে জানান, এবারের আনন্দমেলায় থাকছে শত বাউলের অংশগ্রহণে ৩টি বাউল গানের কোলাজ নিয়ে একটি পরিবেশনা। রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে একটি পালাগান। আরো রয়েছে পুতুল নাচ ও জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্লাসিক নৃত্য পরিবেশনা। যেখানে ৭ জন নৃত্যগুরুর সঙ্গে নাচবেন তাদের দুইজন করে শিষ্য।

এ সময়ের জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান। জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গে ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটিতে কণ্ঠ মেলাবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কনা, ঝিলিক ও সাব্বির।

এবারই প্রথম আনন্দমেলার জন্য গাইলেন রুনা লায়লা। গানটি লিখেছেন আনজির লিটন ও সুর করেছেন আশরাফ বাবু। আরও থাকছে বিভিন্ন ব্যান্ডের সিনিয়র শিল্পীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত।

জানা গেছে, এছাড়াও এবারের ‘আনন্দমেলা’র নাট্যাংশে অংশ নেবেন নাটকের খ্যাতিমান অভিনয়শিল্পীরা।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news