Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ এপ্রিল ২০২৪
০৪:৪১ পূর্বাহ্ন

ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী Prime Minister

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দিক নির্দেশনায় ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ সব সময় কাজ করে চলেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার গণভবনে মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতি, সংসদ সদস্য, কুটনীতিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

গণভবনে আগত সকল অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ট্রাফিক তেজগাঁও বিভাগকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)-এর দিকনির্দেশনায় এবং এ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে ট্রাফিক মোহাম্মদপুর জোন ও ট্রাফিক তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল ও স্নেহাশীষ দাশ এবং টিআই, সার্জেন্টসহ টিম তেজগাঁও ট্রাফিক বিভাগ গণভবনে আসা সব অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news