Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২৩
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ক্ষতিপূরণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Encircle the Water Development Board

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্পে  ভুমি মালিকদের জমি অধিগ্রহণ ছাড়া তাদের জমিতে চলছে নির্মাণ কাজ । এতে  ক্ষতিগ্রস্ত  জমির মালিকরা  ক্ষতিপূরণ  না  পেয়ে পানি  উন্নয়ন  বোর্ড  ঘেরাও কর্মসূচি পালন  করেছে ।

বৃহস্পতিবার  সকাল ১০  টা  থেকে  ঘন্টাব্যাপী  চলা এই কর্মসূচিতে  অংশ নেন শতাধিক  ক্ষতিগ্রস্ত  জমি মালিক । 

এসময়  বক্তব্য   রাখেন, বাইজিদ  বোস্তামী,জারজিস আলী,আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আলহাজ্ব তরিকুল ইসলাম,মাসুদ আহমেদ,আসাদুজ্জামান ওপৌরসভার কাউন্সিলর  আব্দুল খালেক । 

বক্তারা বলেন, বিভিন্ন সময়ে পানি উন্নয়ন বোর্ড জমি অধিগ্রহণ পূর্বক  ক্ষতিপূরণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তারা কোন ক্ষতিপূরণ পায়নি । তাদের  জমির  ক্ষতিপূরণের দাবিতে  পানি উন্নয়ন বোর্ড ঘেরাও  কর্মসূচি পালন করেছে।

তারা জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু না হলে নতুন করে রাবার ড্যামের নির্মাণ কাজ শুরু করতে না দে‌ওয়ার ঘোষণা দেন । 

এ  প্রসঙ্গে পানি উন্নয়ন  বোর্ড  চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী  প্রকৌশলী  মো. মোখলেছুর  রহমান  বলেন, রাবার  ড্যাম  নির্মাণ  এলাকায়  জমি   অধিগ্রহণের  প্রস্তাব  দেওয়া  হয়েছে  জেলা  প্রশাসন  কার্যালয়ে ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news