Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ এপ্রিল ২০২৪
০৩:৩৩ পূর্বাহ্ন

গাজীপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

অনলাইন ডেস্ক: Husband and wife killed in bus accident

গাজীপুরে কালিয়াকৈরে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের আসিফ মাহমুদ (২৬) ও তার স্ত্রী তানজিম বকশী (২১)।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত আসিফ ও তানজিম তাদের স্বজনের গায়ে হলুদের অনুষ্ঠানে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকার যান। রাতে সেখান থেকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী একটি দ্রুতগামী বাস তাদের দুজনকে চাপা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন,স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রাতে দূর পাল্লার মালামাল লোড করা ট্রাকগুলো খুব ধীরগতিতে কালিয়াকৈর ফ্লাইওভারে ওঠে। বাসগুলো সাধারণত ওই ধীরগতি ট্রাকের পেছন না গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে বেপরোয়া গতিতে যায়। ধারণা করা হচ্ছে, এ বেপরোয়া গতির জন্যই এ দুর্ঘটনা ঘটেছে।




© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news