Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

অনলাইন ডেস্ক: Yamuna Express

রাজধানীর তেজগাঁও এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকার কমলাপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আপাতত এক লাইনে সামলাতে হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল কাওরান বাজার। সেখানে ডাবল লাইন। একটি লাইন বন্ধ রয়েছে। আরেকটি সচল। লাইনচ্যুত ট্রেনটি লাইনে আনা ও চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news