Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৭ এপ্রিল ২০২৪ | ০১:৪৬ পূর্বাহ্ন

বজ্রপাতে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: ১৭ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথকস্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিরাই উপজেলার কুলন্জ ও ভাটিপাড়া হাওরে পৃথকস্থানে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কুলন্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের দিনমজুর আব্দুর নূর (৩৮) ও উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের কৃষক মালেক নূর (৪০)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় তারা হাওরে কাজ করতে থাকা অবস্থায় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। 

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বজ্রাঘাতে ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বজ্রপাত...সংগৃহীত ছবি