Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৭ এপ্রিল ২০২৪ | ১২:২৭ অপরাহ্ন

কক্সবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৭ এপ্রিল ২০২৪

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন গুলো।

১৭ এপ্রিল সকালে দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কক্সবাজার জেলা আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এডভোকেট রনজিত দাশ, এডভোকেট তাপস রক্ষিত ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম সহ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

এদিকে পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠন দিবসটি পালনের খবর পাওয়া গেছে।


কক্সবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন