Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৮ এপ্রিল ২০২৪ | ০৩:১২ পূর্বাহ্ন

ঢাকায় সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

অনলাইন ডেস্ক: ১৮ এপ্রিল ২০২৪

বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। আগামী ২০ এপ্রিল তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এসময় সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করতেই কোয়াত্রার এ ঢাকা সফর।

ভারতের লোকসভা নির্বাচনের পর আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সম্ভাবনা রয়েছে। এজন্য ভারতের পক্ষ থেকে প্রস্তাব করা হবে বলে ধারণা দিয়েছেন দুই দেশের কর্মকর্তারা। চীন সফরের আগেই যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করেন এমনটাই ভারতের প্রত্যাশা।

ঢাকা সফরে কোয়াত্রা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বৈঠক করবেন। এফওসির সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে সর্বশেষ গত নভেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোয়াত্রার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।



ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।....সংগৃহীত ছবি