Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মারা গেছেন বেবী নাজনীনের মা

অনলাইন ডেস্ক: Vocalist Baby Nazneen

জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মা আবিদা মনসুর আর নেই। বুধবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

এই তথ্য নিশ্চিত করেছেন শিল্পীর ভাই এনাম সরকার। তিনি জানান, তার মা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গতকাল (১৭ এপ্রিল) জোহরের পরে তার মায়ের জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

এনাম সরকার আরও বলেন, মায়ের কুলখানি আগামীকাল সিরাজগঞ্জের শাহজাদপুর আমার নানির বাড়িতে অনুষ্ঠিত হবে। 

গত মঙ্গলবার পেশাগত কারণে যুক্তরাষ্ট্র থেকে জাপান গেছেন বেবী নাজনীন। সেখানে বসেই তার মায়ের মৃত্যুর খবর জানতে পারেন। শিগগির বেবি নাজনীনের দেশে ফেরার কথা রয়েছে। তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়াও প্রার্থনা করেছেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news