Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০২৩
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট সদস্যদের নিয়ে তাবুকলা বিষয়ে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক Training on Tabukala

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম চলমান রয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কাব ও স্কাউট সদস্যদের নিয়ে তাবুকলা ও সাংস্কৃতিক দলগুলো চর্চা করে। এতে অংশ নেয় সাতটি দল।


বেলা ১১টায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদের নেতৃত্বে কাব ও স্কাউট সদস্যরা তাবুকলা সম্পর্কে হাতে-কলমে জ্ঞান লাভ করে। এসময় তারা তাবু টানানোর নিয়ম-কানুন, মাপ-যোগ, রশির বাঁধন বা গেরো সম্পর্কে ধারনা পায়। নিজেরা হাতে হাতে তাবু টানানো শিখে। এছাড়া তাবুবাসের সকল কলা-কৌশল সম্পর্কে তারা ধারণা লাভ করে। এরমাধ্যমে তারা যেকোন দুর্যোগকালীন ও জরুরী প্রয়োজনে স্বল্প সময়ে আবাস নির্মাণের সহজ পদ্ধতি হাতে-কলমে শিখে। এতে শিক্ষার্থীরা উৎসাহের  সঙ্গে অংশ নেয়।


অন্যদিকে সিনিয়র শিক্ষক নির্মল কোল সরেন ও খন্ডকালীন শিক্ষক ট্রেম হাসদার নেতৃত্বে পাঁচটি সাংস্কৃতিক দলা চর্চা করে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news