Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ এপ্রিল ২০২৪
০৭:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে বিয়ের আসর থেকে বর-কনে উধাও

অনলাইন ডেস্ক The bride and groom disappeared

পরিবার বিয়েতে রাজী না হলে পালানোর ঘটনা অনেক শোনা যায়। কিন্তু বিয়ের আসর থেকে বর কনে পালিয়ে যায়। এমন অদ্ভুত ঘটনা কমই পাওয়া যায়। তবে এবার এই রকম ঘটনা ঘটেছে চট্টগ্রামে। 

কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন মানে বিরাট আয়োজন বলেই মনে হয়। এই আয়োজন থেকে পালিয়ে গেল বর-কনে সাথে তাদের অভিভাবক। 

কমিউনিটি সেন্টারে অতিথিদের অনেকে চলে এসেছেন। রান্নাবান্নাও শেষ। বাকি শুধু অতিথিদের মধ্যে খাবার পরিবেশন। এমন অবস্থায় চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে কমিউনিটি সেন্টার থেকে বর-কনেকে নিয়ে পালালেন অভিভাবকরা।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ‘হল ২১’নামের কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। যেখানে ম্যাজিস্ট্রেট আসছে খবর পেয়ে পালিয়ে যায় বিয়ের আসর থেকে। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার জানান, সকালে ইউএনও স্যারের কাছ থেকে উপজেলার চরপাথরঘাটায় একটি বাল্যবিবাহের খবর জানতে পেরে স্যারের নির্দেশে এলাকার ইউপি সদস্যকে মুঠোফোনে বিবাহ বন্ধের নির্দেশ দিই। পরে জানতে পারি, বিয়ের আসর থেকে বর–কনে পালিয়ে যায়।

বিবিএন/এসডি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news