Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৩ এপ্রিল ২০২৪ | ১০:৪৯ পূর্বাহ্ন

গোমস্তাপরে উদ্বোধন সহ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন

শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৩ এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে  রহনপুর পৌরসভার  রাস্তা উদ্বোধন ও বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় রহনপুর পৌরসভা ৮নং ওয়ার্ড বহিপাড়া মেইনরোড হতে গোরস্থান পর্যন্ত (চেইনেজ-১২০ মি.) আরসিসি রোড নির্মাণ কাজ প্রাক্কলিত ব্যয়: ৭,৭৫,২৮২ ও রহনপুর পৌরসভা ৮নং ওয়ার্ড চিনিয়াতলা মেইনরোড হতে গোরস্থান পর্যন্ত (চেইনেজ-১২০ মি.) আরসিসি রোড নির্মাণ কাজ প্রাক্কলিত ব্যয়: ১৯,০৯,১৩৯ শুভ উদ্বোধন করেন। রহনপুর পৌরসভা সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। সে সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, আরো উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রহনপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্যরা।

গোমস্তাপরে উদ্বোধন সহ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন - বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।