Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোমস্তাপরে উদ্বোধন সহ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন

শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ বিভাগীয় কমিশনার Dr. Dewan Muhammad Humayun Kabir

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে  রহনপুর পৌরসভার  রাস্তা উদ্বোধন ও বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় রহনপুর পৌরসভা ৮নং ওয়ার্ড বহিপাড়া মেইনরোড হতে গোরস্থান পর্যন্ত (চেইনেজ-১২০ মি.) আরসিসি রোড নির্মাণ কাজ প্রাক্কলিত ব্যয়: ৭,৭৫,২৮২ ও রহনপুর পৌরসভা ৮নং ওয়ার্ড চিনিয়াতলা মেইনরোড হতে গোরস্থান পর্যন্ত (চেইনেজ-১২০ মি.) আরসিসি রোড নির্মাণ কাজ প্রাক্কলিত ব্যয়: ১৯,০৯,১৩৯ শুভ উদ্বোধন করেন। রহনপুর পৌরসভা সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। সে সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, আরো উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রহনপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্যরা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news