Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৪ এপ্রিল ২০২৪ | ০৬:০৭ পূর্বাহ্ন

জয়পুরহাট জেলায় নতুন সিভিল সার্জন

অনলাইন ডেস্ক ২৪ এপ্রিল ২০২৪

জয়পুরহাট জেলার সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মুহা. রুহুল আমিন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের পার-২ শাখার যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

ডা. মুহা. রুহুল আমিন বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।


সংগৃহীত ছবি