Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মাছের আড়ত থেকে ১৫ মণ জাটকা জব্দ

অনলাইন ডেস্ক 15 Man Jatka seized

মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজারে অভিযান চালিয়ে মাছের আড়ত থেকে ১৫ মণ জাটকা ও সাড়ে ৩ মণ পাঙাশের পোনা জব্দ করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে এ অভিযান চালানো হয়। এ সময় জাটকা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মাসুম ও আব্দুল মনামের ছেলে মোহাম্মদ আলী।

মুন্সীগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিমের নেতৃত্বে শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত  বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যান জাটকা ব্যবসায়ীরা। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হবে। জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হবে। 

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাজাহারুল ইসলাম জানান, রিকাবী বাজারের মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করি। দুইজন আটক করি। জাটকা সংরক্ষণে নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হবে।

তিনি আরও বলেন, প্রতি বছরের ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৮ মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয়-বিক্রয় মজুত এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news