Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ এপ্রিল ২০২৪
১০:১১ পূর্বাহ্ন

ভৈরবে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকার নামাজ আদায়

সোহানুর রহমান সোহান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : Istiska prayer

ভৈরবে  বৃষ্টির  জন্য সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়েছে । নুরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার উদ্যোগে আজ শনিবার  বেলা ১১ টার দিকে আগানগর ইউনিয়নের  গকুল নগর বাজার বালুর মাঠে এ নামাজ আদায়  করা হয়। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা  আঃ আওয়াল খান।  নামাজে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের শিক্ষার্থী মুসল্লী  ছাড়া ও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন ।   মুসল্লীরা জানান, গত কয়েকদিন ধরে অসহ্য  ও তীব্র  গরমে জনজীবন  অতিষ্ট । মানুষ  পশুপাখি  গরমে অতিষ্ট । তাই আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে । 

এ বিষয়ে  হাফেজ আঃ আওয়াল খান সহ মুসল্লী  মাসুদ মিয়া, স্বপন মিয়াসহ অনেকেই জানান গত কয়েকদিন ধরে তীব্র  তাপদাহে মানুষ  পশুপাখি  কষ্টে জীবন- যাপন করছেন। তাই নামাজের মাধ্যমে  আল্লাহর কাছে ক্ষমা  চাইছি। তিনি যেন ক্ষমা করে দেন । রহমতের বৃষ্টি দিয়ে  শীতল  করে দেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news