Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৮ এপ্রিল ২০২৪
০১:৪৫ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: Drug recovery

গত (২৭ এপ্রিল ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন,  শাহমখদুম থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ গ্রেফতার করা হয়েছে। 

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news