Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৮ এপ্রিল ২০২৪ | ০৪:৪২ পূর্বাহ্ন

যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

অনলাইন ডেস্ক ২৮ এপ্রিল ২০২৪

যশোরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে আহসান হাবিব নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। আহসান হাবিব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম পারভেজ মাসুদ জানান, সকালে মাঠে কাজ বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন আহসান হাবিব। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন, আজ সকালে ওই শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসকের ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তবে আমরা এখনো চূড়ান্ত রিপোর্ট পাইনি। আর তার স্বজনদের দাবি, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।


তীব্র গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু