Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৯ এপ্রিল ২০২৪ | ০৯:১৯ পূর্বাহ্ন

কক্সবাজারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৯ এপ্রিল ২০২৪

'সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ; গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কক্সবাজারের আয়োজনে 'জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৪' পালিত হয়েছে। 

গতকাল সকালে বেলুন উড়ানোর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

র‍্যালি পরবর্তী জেলা প্রশাসকের কার্যালয় এর শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে উক্ত দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ-পরিদর্শক মোফাকখারুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা সভাপতি শফিকুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী প্রমূখ।

কক্সবাজারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন