Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ৩০ এপ্রিল ২০২৪ | ০৩:৩৬ অপরাহ্ন

নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : ৩০ এপ্রিল ২০২৪
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৪নং নিয়ামতপুর (সদর) ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার(৩০ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।
উম্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব রাজু আহম্মেদ। 
এতে বরাদ্দকৃত অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৯ হাজার ৮২২ টাকা, বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৯৭ লক্ষ ৩৩ হাজার ৫৩২ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লক্ষ ৬ হাজার ২৯০ টাকা। 

এ সময় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন, সদস্য আব্দুল মান্নান , আতাউর রহমান, ছালেকুর রহমান বাদশা, ইশ্বর টপ্প্য, সদস্যা পারুল আক্তার, গ্রামপুলিশের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা