Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ এপ্রিল ২০২৪
০৮:৫৮ অপরাহ্ন

কক্সবাজার ডিসি সাহেবের বলী খেলা ১০ ও ১১ মে

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Traditional DC sahib ball game

কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা ১০ ও ১১ মে শুক্র এবং শনিবার অনুষ্ঠিত হবে। এবার বসবে ৬৮ তম আসর। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবারের বলী খেলা বেশ ঝাকজমকপূর্ণ হবে জানান আয়োজক কতৃর্পক্ষ। 

বলী খেলা উপলক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার এক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষন কান্তি দাশকে সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবিরকে সম্পাদক করে ৬৮ তম বলী খেলা ও বৈশাখী মেলা আয়োজন কমিটি গঠন করা হয়েছে।

বলী খেলা ও বৈশাখী মেলার আয়োজন কমিটির সম্পাদক হেলাল উদ্দিন কবির বলেন, কক্সবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বলীদের আগমনে এবারের বলী খেলা বেশ উপভোগ্য হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news