Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ মে ২০২৪
০৬:১৪ অপরাহ্ন

কক্সবাজারে মহান মে দিবস উদযাপন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Great May Day celebration

'শ্রমিক-মালিক গড়বো দেশ; স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে 'মহান মে দিবস' ২০২৪।

বুধবার ১ মে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এঁর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশাল র‍্যালি ও পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে উক্ত দিবসের তাৎপর্য নিমিত্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় স্থানীয় সরকার উপ-পরিচালক এস.এম ফেরদৌস ইসলাম, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা সভাপতি শফিকুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী সহ বিভিন্ন পেশা-শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news