Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০২ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোমস্তাপুরে ঘোড়া প্রতীকের পথসভা অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Paths of horse symbols

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে আসন্ন ৮মে গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ঘোড়া প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।  বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওবাইদুল ইসলাম  স্বপন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ঘোড়া প্রতীকের পদপ্রার্থী হুমায়ুন রেজা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ দুলাল, ৭নং ইউপি সদস্য আবুল কালাম আজাদসহ অন্যান্যরা। সঞ্চালনায় করেন বোয়ালিয়া ইউনিয়ন শাখার আওয়ামী লীগ যুবলীগ যুগ্ন সাধারন সম্পাদক রুবেল আলী।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news