Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২৩
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সোনার পাহাড়ের সন্ধান পেল সৌদি!

অনলাইন ডেস্ক Finding the Golden Hills

নতুন সোনার খনির সন্ধান পাওয়া গেছে সৌদি আরবে।সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাইনিং কোম্পানি (মাদেন)  বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে মাদেন জানিয়েছে, বর্তমানে কাজ চলা সোনার খনি মানসুরা মাসারাহের খুব কাছেই সামান্য দক্ষিণে বেশ কয়েকটি স্থানে সোনার মজুত পেয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর)  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে মাদেন জানিয়েছে, বর্তমানে কাজ চলা সোনার খনি মানসুরা মাসারাহের খুব কাছেই সামান্য দক্ষিণে বেশ কয়েকটি স্থানে সোনার মজুত পেয়েছে। তারা বেশ কয়েকটি স্থানে সোনা মজুতের সন্ধান পেয়েছে। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২২ সালে তারা মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এক পাহাড়ি উপত্যকায় সোনার সন্ধানে জরিপকাজ শুরু করে। অবশেষে সেখানেই সোনার খনির সন্ধান মেলে। 

অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে দেখা গেছে, সেখানে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা ব্যাপক উজ্জ্বল। দুটি নমুনা থেকে দেখা গেছে, একটিতে প্রতি টন খনিজে সোনার উপস্থিতি রয়েছে ১০ দশমিক ৪ গ্রাম, অপরটিতে রয়েছে ২০ দশমিক ৬ গ্রাম। 

নতুন এই সোনার মজুত পাওয়ার পর মাদেন ঘোষণা দিয়েছে, তারা অঞ্চলটিতে ব্যাপক খননকাজ চালাবে ২০২৪ সালে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট উইল্ট গত অক্টোবরে রয়টার্সকে বলেছিলেন, তার প্রতিষ্ঠান সোনা ও ফসফেট উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে। 

মাদেনের বিবৃতি অনুসারে, মানসুরা মাসারেহ থেকে ২০২৩ সালে প্রায় ৭০ লাখ আউন্স বা ১ লাখ ৯৮ হাজার ৫০০ কেজির মতো স্বর্ণ উৎপাদন করা হয়েছে। মাদেন সৌদি আরবের সরকারের মালিকানাধীন একটি খনন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৬৭ শতাংশ মালিকানাই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফের।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরবের মদিনা অঞ্চলে সোনার খনি পাওয়ার ঘোষণা দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, মদিনা অঞ্চলের অন্তত চারটি স্থানে সোনা ও তামার খনি আবিষ্কার হয়েছে।

সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) ও সার্ভে অ্যান্ড মিনারেল এক্সপ্লোরেশন সেন্টার জানায়, সোনার খনির অবস্থান মদিনা অঞ্চলের উম্মাল-বারাক হেজাজের ঢাল আবাল-রাহার সীমানার মধ্যে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news