Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৩ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মহেশখালীতে নির্বাচন আচরণ লঙ্ঘনে ২ প্রার্থীকে অর্থদণ্ড

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার 2 candidates fined for violation of election conduct

কক্সবাজারের মহেশখালীতে উপজেলা পরিষদ নির্বাচন, ২০২৪ এর আচরণ বিধিমালার প্রতিপালনে ২ জন প্রার্থীকে দেওয়াল ও যানবাহনে পোস্টার লাগিয়ে আচরণ বিধিমালা লঙ্ঘন করার অপরাধে বই আর প্রজাপতি প্রতীকের প্রার্থীকে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এ প্রত্যেককে ১০০০০ টাকা করে ২ জনকে ২টি মামলায় ২০০০০ টাকা অর্থদন্ড আরোপ করা হয়েছে।  

জুমাবার ৩ মে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে পরিচালিত অভিযানে মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন, ২০২৪ এর সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচন আচরণ বিধিমালার যথাযথ প্রতিপালনের জন্য বলা হয়েছে। 

বিজয়বাংলা নিউজকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা কাজ করছি। এক্ষেত্রে সকল প্রার্থীদের সহায়তা দরকার।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news