Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ৩০ ডিসেম্বর ২০২৩ | ১০:৫১ অপরাহ্ন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

অনলাইন ডেস্ক ৩০ ডিসেম্বর ২০২৩

ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীতে কুয়াশা কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।


ফেরি চলাচল স্বাভাবিক হবার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।


এর আগে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করলে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন বলেন, কুয়াশা কেটে গেলে সকাল ৮টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

ছবি