Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ মে ২০২৪
০১:৫২ অপরাহ্ন

মহেশখালীতে নির্বাচনী মাঠে তৎপর এসিল্যান্ড

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Aceland active in the election field

কক্সবাজারের মহেশখালীতে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর আচরণ বিধিমালার প্রতিপালনে ১ জন প্রার্থীকে ১টি মামলায় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ৮(৮) ও ৩২ বিধিতে ৩০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

রোববার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন নির্বাচনী মাঠ পর্যবেক্ষণ করে দোয়াতকলমের পক্ষে একজনকে এই অর্থদণ্ড প্রদান করেন।

বিজয়বাংলা নিউজকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা কাজ করছি। এক্ষেত্রে সকল প্রার্থীদের সহায়তা দরকার।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news