Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজার ডিসি সাহেবের ৬৯ তম বলি খেলা ও বৈশাখি মেলার আসর ১০ ও ১১ মে

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার DC Saheb's 69th Bali game

কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হচ্ছে ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখি মেলা ২০২৪। এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

৭ মে সকালে আয়োজিত সংবাদ সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ। 

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বলি খেলা ও বৈশাখি মেলা উদযাপন পরিষদের সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন কবির। 

উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ রাশেদ হোছাইন নান্নু, সদস্য পরেশ কান্তি দে, আলীরেজা তসলিম ও খালেদ মোহাম্মদ আজম বিপ্লব প্রমুখ।

উল্লেখ্য, এবারে বসবে ৬৯ তম আসর। এতে দেশ-বিদেশের নামকরা বলিরা অংশগ্রহণ করবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news