Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৮ মে ২০২৪ | ০৯:৪৮ পূর্বাহ্ন

সহযোগী অধ্যাপক হলেন ৯০ চিকিৎসক

অনলাইন ডেস্ক : ০৮ মে ২০২৪

সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৯০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১) শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে ৩০.০৪.২০২৪ তারিখে ৪৫.০০.০০০০.১৪৭.১২.০১৩.২২.২৮৭ ও ২৮৮ নং স্মারকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

এর মধ্যে ইউরোলজি বিভাগের ৮ জন, গাইনি অ্যান্ড অবস বিভাগের ১৮ জন, সার্জারি বিভাগের ৬৩ জন ও পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একজন চিকিৎসক রয়েছেন।

সহযোগী অধ্যাপক হলেন ৯০ চিকিৎসক