Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৮ মে ২০২৪ | ০৬:৩৭ অপরাহ্ন

বজ্রসহ কালবৈশাখীর ঝড়ের শঙ্কায় আরও ৩ দিনের সতর্কতা

অনলাইন ডেস্ক: ০৮ মে ২০২৪

দেশের সব বিভাগের ওপর দিয়ে বজ্রঝড়, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় আরও তিন দিনের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ তিন দিনে সতর্কবার্তায় জানিয়েছেন, শনিবার (১১ মে) বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে দমকা/ঝোড়োহাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এর আগে রোববার ( ৫ মে) তিন দিনের জন্য একই সতর্ক বার্তা দিয়েছিল আবহাওয়া অফিস।

সংগৃহীত ছবি