Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: Prime Minister

একদিনের সফরে নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১০ মে) সকাল ৭টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই সফরে প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকার কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন।

এছাড়াও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন সরকারপ্রধান।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news