Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পবা থানার অভিযানে তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক Fugitive accused arrested

ঢাকা মহানগরীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি মামলায় ৬ মাস করে দেড় বছর কারাদণ্ড ও সাড়ে দশ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: জান্নাতুন সালমা রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা বাজারের মৃত মোস্তাকিন সরকারের মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মোসা: জান্নাতুন সালমার বিরুদ্ধে তিনটি মামলায় ৬ মাস করে দেড় বছর কারাদণ্ড ও সাড়ে দশ লক্ষ টাকা অর্থদণ্ডসহ একটি মামলার গ্রেফতারি পরোয়ানা আরএমপি'র পবা থানায় মুলতবি ছিল। আসামি জান্নাতুন সালমাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি সালমা গ্রেপ্তার এড়াতে ঢাকা মহানগরীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় আত্মগোপনে রয়েছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল ভোর সোয়া ৫ টায় অভিযান পরিচালনা করে আসামি সালমাকে থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news