Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঝিনাইদহে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হলেন বর্ষা

অনলাইন ডেস্ক Varsha won the post of female vice chairman

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের বর্ষা বিপুল ভোটে জয়ী হয়েছেন। বুধবার (৮ মে) রাতে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বর্ষা নির্বাচনে তিনজন নারী প্রার্থীকে হারিয়ে জয়ী হন। তিনি ঝিনাইদহ পৌর এলাকার আরাপপুর মাস্টারপাড়ার আলীজান মীরের সন্তান। এর আগেও ঝিনাইদহ জেলা থেকে তৃতীয় লিঙ্গের দুজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।

প্রজাপতি মার্কা প্রতীকে বর্ষা পেয়েছেন ৫৪ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস মার্কা প্রতীকের প্রার্থী আরতী দত্ত পেয়েছেন ২৩ হাজার ৫৫২ ভোট। ৩০ হাজার ৯০৬ ভোটের বিরাট ব্যবধানে বিজয়ী হয়েছেন বর্ষা।

এ ছাড়াও অপর দুই প্রার্থী কলস প্রতীকের পাপিয়া সমাদ্দার পেয়েছেন ১৪ হাজার ৭৩৪ ভোট ও ফুটবল মার্কা প্রতীকের প্রার্থী মাহফুজা তাহের পেয়েছেন ১০ হাজার ৯১৯ ভোট।

নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলায় তিন লাখ ৯০ হাজার ৯৩৪ ও কালীগঞ্জ উপজেলায় দুই লাখ ৪৪ হাজার ৯২৪ জন ভোটার। এর মধ্যে গড়ে ২৯ শতাংশ ভোট পড়ে বলে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোখলেছুর রহমান জানান।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news