Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ মে ২০২৪
০৬:১২ অপরাহ্ন

খাদ্যমন্ত্রীর বড় ভাইয়ের পরলোকগমন

নওগাঁ (নিয়ামতপুর) প্রতিনিধি: Dhiresh Chandra Mazumder

খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এর বড় ভাই বীরমুক্তিযোদ্ধা ধীরেশ চন্দ্র মজুমদার বৃহস্পতিবার দুপুর  ২টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। 

কর্মজীবনে ধীরেশ চন্দ্র মজুমদার শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।তিনি নিয়ামতপুর উপজেলার কাপাস্টিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। আগামীকাল শুক্রবার  সকালে শিবপুর শ্মশান ঘাটে তাঁর সৎকার অনুষ্ঠিত হবে। 

মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ধীরেশ চন্দ্র মজুমদার এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। 

এক শোকবার্তায় খাদ্যমন্ত্রী ধীরেশ চন্দ্র মজুমদার এর আত্মার চির শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news