Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ মে ২০২৪
১১:১৬ পূর্বাহ্ন

বুবলীর জিডি, দুইজনকে সতর্ক করল পুলিশ

অনলাইন ডেস্ক GD of Bubli, police warned two people

রুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তিনি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট চলচ্চিত্র অভিনেতা সুরুজ বাঙ্গালী ও কনটেন্ট ক্রিয়েটর মৌ সুলতানাকে ডেকে সর্তক করেছে।

বিষয়টি করেছেন সাইবার ক্রাইম ইউনিটের এসপি নাজমুল ইসলাম।

তিনি জানান, বিষয়টি কগনিজেবল অফেন্স (আমলযোগ্য অপরাধ) না, তাদেরকে ডেকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, এগুলো করলে আদালতের অনুমতি সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তারা এটা বুঝতে পেরেছেন এবং তারা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তারা কখনই এমন করবেন না বলে গেছেন।

গত ২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরিতে (জিডি) বুবলী বলেছেন, ‘বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।’

পুলিশ সূত্রে জানা গেছে, ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশ’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তর’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলী। তার অভিযোগের তালিকায় আছে দেশের চারটি গণমাধ্যমেরও নাম।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news