Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ১১ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক Fire from electrical short circuit

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আগুন লেগে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে হয়েছে।  

শুক্রবার (১০ মে) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দ্বিতীয় গেট এলাকায় নেছার ডাক্তার মার্কেটে এ ঘটনা ঘটে।

সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মাহমুদ জানান, আগুন লাগার খবর পেয়ে ভোরে সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ১১টি দোকান পুড়ে যায়। এর মধ্যে হার্ডওয়্যার, সেলুন, মোবাইল ফোন বিক্রি ও সার্ভিসিং, একটি স্বর্ণালঙ্কারের দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণের কাজ চলছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news