Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ মে ২০২৪
০৩:৪৪ অপরাহ্ন

থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক 61 people died in heatstroke

তীব্র গরম ও তাপপ্রবাহে চলতি ২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে থাইল্যান্ডে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গেল বছর ২০২২ সালে এই সংখ্যা ছিল ৩৭ জন। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ৫ মাসেই থাইল্যান্ডে প্রায় দ্বিগুণে পৌঁছেছে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা।

প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চ মাস থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে থাইল্যান্ডে। অসহনীয় গরমের কারণে এ পর্যন্ত একাদিকবার দেশজুড়ে তাপ সতর্কতাও (হিট অ্যালার্ট) জারি করতে বাধ্য হয়েছে থাইল্যান্ডের সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটির উত্তরপূর্বাঞ্চলে। ওই অঞ্চলটি কৃষিপ্রধান এলাকা।

দেশটির সরকারি সংস্থা থাইল্যান্ড ডিপার্টমেন্ট অব ডিজিজ কন্ট্রোলের উপপ্রধান আপিচার্ত ভাচিরাফান জানান, এল নিনো আবহাওয়া প্যাটার্ন এবং জলবায়ু পরির্তনের জেরে চলতি বছর টানা ও দীর্ঘ তাপপ্রাবহ বয়ে যাচ্ছে থাইল্যান্ডের ওপর দিয়ে।

গরম ও গরমজনিত অসুস্থতার ঝুঁকি থেকে বাঁচতে দেশবাসীকে যতখানি সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছর স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে বর্ষা আসবে থাইল্যান্ডে। তবে সামনে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news