Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক Convicted accused arrested

রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা সইটের মোড় বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার এক বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: আবুল কালাম আজাদ রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা সইটের মোড় বউ বাজার এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: আবুল কালাম আজাদের বিরুদ্ধে আরএমপি'র মতিহার থানায় মাদক মামলায় এক বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গত ৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মো: আবুল কালাম আজাদ তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের নেতৃত্বে এসআই মো: আব্দুর রউফ ও তাঁর টিম গত ৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাত আড়াই টায় অভিযান পরিচালনা করে আসামি মো: আবুল কালাম আজাদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি'র এসআই মো: নাফিজুর রহমান গত ১৫ সেপ্টেম্বর ২০২৮ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৭ টায় মতিহার থানার অক্টোয়ের মোড় থেকে আসামি মো: আবুল কালাম আজাদকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। এসআই মো: নাফিজুর রহমান আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: রেজাউল করিম আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

 বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি আবুল কালাম আজাদকে এ সাজা প্রদান করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news