Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ মে ২০২৪
০৭:৩০ অপরাহ্ন

খাদ্যমন্ত্রীর বড় ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি The funeral is over

খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ধীরেশ চন্দ্র মজুমদারের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া

সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিয়ামতপুর  উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুরে এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান । আজ (শুক্রবার) সকালে শিবপুর শ্মশানে  তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে পুলিশের একটি দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইমতিয়াজ মোরশেদ, সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস,

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে আত্মীয় স্বজনরা তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news