Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১০ মে ২০২৪ | ১১:২৭ অপরাহ্ন

রেলমন্ত্রীর সাথে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক ১০ মে ২০২৪

রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম, এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার রাত সাড়ে ৯টায় রাজশাহী সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎকালে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা সহ রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


রেলমন্ত্রীর সাথে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ