Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর ২০২৩
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজারে 'বাংলাদেশ ফাইটার কারাতে জিম' এর উদ্বোধন

কক্সবাজার জেলা প্রতিনিধি : Inauguration of Gym

দেশের পর্যটন নগরি কক্সবাজার জেলায় শুভ উদ্বোধন হয়েছে 'বাংলাদেশ ফাইটার কারাতে জিম। কলাতলির মনোরম পরিবেশে ওস্তাদ জাহাঙ্গীর রিসার্সে এই ফাইটার কারাতে জিম গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলাদেশের মার্শাল আর্ট এর জনক, প্রযোজক, পরিচালক, অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম।

আত্মরক্ষা, শরীর গঠন, শারীরিক সুস্থ থাকার লক্ষ্য নিয়ে এই জিম প্রতিষ্ঠা করা হয়। সুসজ্জিত ক্লাব ঘর, অত্যাধুনিক সরঞ্জাম, দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। স্থানীয় যুবকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। পাশাপাশি আগত অতিথি, পর্যটক ও আগ্রহীদের সাদর আমন্ত্রণ।

৩১ ডিসেম্বর সকাল ১১টায় এই জিমের উদ্বোধন করেন কক্সবাজার মেয়র মোঃ মাহবুবুর রহমান চৌধুরী।

এসময় ওস্তাদ জাহাঙ্গীর আলমের সহধর্মিণী চিত্র নায়িকা রাকা আলম, ১২নং ওয়ার্ড কাউন্সিলর এম.এ মনজুর, সিনিয়র আইনজীবী আবদুর রহিম, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সদস্য, গীতিকার আশিক বন্ধু, তায়কোয়ানডো প্রশিক্ষক মোর্শেদুল আজাদ আবু, নুরুল ইসলাম, জয়নাল আবেদীন, কারাতে প্রশিক্ষক জয়দেব পাল, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি, ক্রীড়া সংগঠক আনোয়ার হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, যুবলীগ নেতা বৈরাম মোহাম্মদ ইলিয়াছ ও কক্স মিডিয়া এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মোঃ মীর মোশাররফ হোসেন প্রমুখ। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news