Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

তিন সঞ্চালন লাইন চালু করল পিজিসিবি

অনলাইন ডেস্ক PGCB

আরও নতুন তিনটি সঞ্চালন লাইন সফলভাবে চালু করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। ‘করেরহাট-চৌমুহনী ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চারন লাইন’, চৌমুহনী-কচুয়া ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চালন লাইন’ এবং ‘চৌমুহনী-মাইজদী ২৩০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন’ চৌমুহনী গ্রিড উপকেন্দ্র থেকে ভোল্টেজ দিয়ে চার্জ (চালু) করা হয়। 

শনিবার এক বিজ্ঞপ্তিতে পিজিসিবি জানায়, করেরহাট-চৌমুহনী ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চালন লাইনটি এদিন দুপুর ১টায় চৌমুহনী গ্রিড উপকেন্দ্র পান্ত থেকে চালু করা হয়। আর গত শুক্রবার সকাল ১টায় চৌমুহনী-কচুয়া ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চালন লাইন এবং চৌমুহনী-মাইজদী ২৩০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন দুটি চৌমুহনী গ্রিড উপকেন্দ্র থেকে ভোল্টেজ দিয়ে চার্জ (চালু) করা হয়। ‘করেরহাট-চৌমুহনী’, ‘চৌমুহনী-কচুয়া’ এবং ‘চৌমুহনী-মাইজদী’ লাইনগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫৩ কিলোমিটার, ৫০ কিলোমিটার এবং ২০ কিলোমিটার।

পিজিসিবি বলছে, নবনির্মিত লাইনগুলো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে এবং এর ফলে গ্রিডের সক্ষমতা বাড়বে।

পিজিসিবির ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন ও ক্ষমতাবর্ধন (ইএসপিএনইআর)’ শীর্ষক প্রকল্পের আওতায় নতুন লাইনগুলো নির্মাণ করা হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ প্রকল্পে অর্থায়ন করেছে।

 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news