কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১১/ই নম্বর রোহিঙ্গা শিবিরের ৫ ও ১১ নম্বর ব্লকে আগুন লেগে ২০টি বসত ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ভেঙে ফেলা হয়েছে আশপাশের আরও ৩০টি ঘর।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগুনের ঘটনাটি ঘটে। ক্যাম্পের বাসিন্দা সৈয়দুল আমিন বলেন, রাত ২টার দিকে আগুন লাগে। এতে ১১/ই নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫ ও ১১ নম্বর ব্লকের ২০টির বেশি ঘর পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণের জন্য ত্রিশটির মতো ঘর ভাঙা হয়েছে।
ষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে দ্রুত দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। ৫০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ কম।