
মাথাব্যথা অনেকেরই নিত্য সঙ্গী। মাইগ্রেনের যন্ত্রণা খুব ভোগাচ্ছে জেনে নিন এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া কিছু উপায়
# প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং সেটা হতে হবে পর্যাপ্ত
# অতিরিক্ত বা কম আলোতে কাজ না করা
# উচ্চশব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ না থাকা
# বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে না থাকা
যে সমস্ত খাবার মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে...
# ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার, যেমন- ঢেঁকি ছাটা চালের ভাত ও আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক
# বিভিন্ন ফল বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে
# সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়
# হার্বাল টি; হার্বাল টির মধ্যে বেছে নিতে পারেন গ্রিন টি।
# ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। তিল, আটা ও বিট
# ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে
# আদার টুকরো বা রস দিনে ২ বার পানিতে মিশিয়ে পান করতে পারেন।
নোট করে রাখতে পারেন কোন কোন খাবার ও ঘটনায় ব্যথা বাড়ছে বা কমছে। এরকম এক সপ্তাহ নোট করলে আপনি নিজেই নিজের সমাধান পেয়ে যাবেন।
এছাড়া গরম পানিতে লবণ ও লেবুর রস বা মেন্থল দিয়ে ভাপ নিলে বা ম্যাসাজ করলে সাময়িক স্বস্তি পেতে পারেন। তবে ব্যথা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।