Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ ডিসেম্বর ২০২৩
০৬:৫৬ পূর্বাহ্ন

পণ্ডিত ভবানী শঙ্করের জীবনাবসান

অনলাইন ডেস্ক: Pandit Bhavani Shankar

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। এ ভারতীয় সংগীতশিল্পীর পরিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।  

তারা জানিয়েছে, গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পণ্ডিত ভবানী শঙ্কর। তারপর থেকেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার।ওইদিনই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে ধীরে ধীরে কিডনিসহ শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এমন অবস্থায় তাকে ভেন্টিলেটরেও রাখা হয়। তবে শেষ রক্ষা হয়নি। শনিবার বিকেলে তিনি মারা যান।

এ পণ্ডিতের শেষকৃত্য আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে পশ্চিম বোরিভালিতে অনুষ্ঠিত হয়েছে। যেখানে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন সংগীত জগতের তারকারা।  

১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন পণ্ডিত ভবানী শঙ্কর। ছোটবেলা থেকেই সুরের মাঝে বড় হয়ে ওঠা তার। মাত্র আট বছর বয়স থেকে তালিম নেওয়া শুরু করেছিলেন তবলা আর পাখওয়াজে। তার বাবা বাবুলালজি ছিলেন একজন বিখ্যাত কত্থক শিল্পী।  

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news